নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়া সিটি পুলিশের সাউথ জোনে জগাছার পঞ্চপাণ্ডব ক্লাব দ্বিতীয় স্থান অধিকার করলো। শনিবার সন্ধ্যায় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এই দ্বীপ সম্মান তুলে দেওয়া হল ক্লাব কর্তৃপক্ষকে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সাউথ 2 মনীষ কুমার যাদপ, বিশ্বজিত মাহাতো আইপিএস ডিসিপি সাউথ জোন ,শেখ মহম্মদ আজিম এডিসিপি সাউথ জোন ও জগাছা থানার আইসি নন্দ দুলাল ঘোষ প্রমুখ। ক্লাবের সভাপতি অরুনাভ ঘোষ , বিকাশ সাউ ও ক্লাব সম্পাদক তন্ময় আচার্য জানান এই সম্মান পেয়ে তাঁরা খুব আনন্দিত । এবছর তাঁদের থিম গর্বের বাংলা । বাংলার ইতিহ্যকে তুলে ধরেছেন তাঁরা। ক্লাব সম্পাদক তন্ময় আচার্য ও ক্লাবের কোষাধ্যক্ষ রাজেস দাস বলেন পশ্চিমবঙ্গের ইতিহাসে হারিয়ে যাওয়া বিষয়বস্তু তুলে ধরা হয়েছে এই পুজো মন্ডপে । পাশাপাশি বাংলার গর্বের বিষয়বস্তু যেমন মোহনবাগান ইস্টবেঙ্গলের বিশেষ মুহূর্ত,
মনীষীদের ছবি সবকিছুই আছে এই পুজো মন্ডপে । তাঁরা জানান হাওড়া সিটি পুলিশের এই সম্মান পেয়ে তাঁরা আনন্দিত । প্রসঙ্গত সামাজিক কাজ, নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সচেতনতার বার্তা এই সব বিষয়গুলো নিয়ে হাওড়া সিটি পুলিশ এই দ্বীপ সম্মান দেয়। আগে হাওড়া কমিশনারেট এলাকার তিনটি পুরস্কার দেওয়া হত। এখন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর উদ্যোগে উত্তর হাওড়া , মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়া এই তিনটি জোনে তিনটি করে মোট নটি পুরস্কার অর্থাৎ দ্বীপ সম্মান দেওয়া হচ্ছে । দক্ষিণ হাওড়া জগাছা, ডোমজুড়, সাঁকরাইল ও সাঁত্রাগাছি এই চারটি থানা নিয়ে । সেই দক্ষিণ হাওড়া জোন থেকে হাওড়ার জিগাছা পঞ্চপাণ্ডব ক্লাব দ্বিতীয় স্থান অর্জন করেছে। ৪৫ তম বর্ষের এই পুজো মন্ডপে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।


