কলা উৎসবে রাজ্যে দ্বিতীয় শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ

নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বিদ্যালয়ের কলা উৎসব ২০২৪ এ রাজ্যের মধ্যে দ্বিতীয় শ্যামপুরের নাওদা নয়ন চন্দ্র বিদ্যাপীঠ।গত ইংরেজি ১৪ই ১৫ই নভেম্বর ২০২৪ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিদ্যালয় ভিত্তিক রাজ্যের কলা উৎসব। গত ইংরেজি ৩০শে সেপ্টেম্বর হাওড়া জেলার ৮০টি বিদ্যালয়কে নিয়ে হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় ভোকাল মিউজিকে শ্যামপুর উত্তর চক্রের অন্তর্গত নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ প্রথম স্থান অধিকার করে পরবর্তীতে রাজ্যের ২৮ টি জেলার প্রথম স্থানাধিকারী বিদ্যালয় গুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কুচবিহার, দ্বিতীয় স্থান অধিকার করে হাওড়া জেলার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ, তৃতীয় স্থান অধিকার করে মালদা জেলা।
সোমবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ বাজানি বলেন বিদ্যালয়ের পাঁচজন ছাত্রীর কোন বিশেষ প্রশিক্ষণ নাই, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দেবলীনা বিশ্বাসের আন্তরিক প্রচেষ্টায় একেবারেই প্রত্যন্ত গ্ৰাম্য এলাকার বিদ্যালয় আজ রাজ্যের কলা উৎসবে দ্বিতীয় স্থান অধিকার করেছে যার ফলে আমরা সকলেই খুব খুশি, আগামী দিনে আরো ভালো করে অনুশীলন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করা, বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন একাদশ শ্রেণীর সৌমিলি জানা,নবম শ্রেণীর সঞ্চারি ভৌমিক,সোহেলী জানা, সম্পূর্না পাল, অমৃতা মাইতি।
শিক্ষিকা দেবলীনা বিশ্বাস বলেন পর্যাপ্ত পরিকাঠামো এবং প্রশিক্ষণ কর্মশালা করলে আগামী দিনে আরো ভালো ফল করা যাবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...