নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া:
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বাগনান থানার উদ্যগে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বয়ংসিদ্ধা কর্মসূচি অনুষ্ঠিত হল।মঙ্গলবার বাগনান থানার আইসি অভিজিত দাস-এর উপস্থিতিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে মানব পাচার,যৌন নিগ্রহ,নারী সুরক্ষা,সাইবার নিরাপত্তা ও ট্রাফিক আইনের মতো বিষয়েও পাঠ দেওয়া হয়।এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আপৎকালীন ফোন নাম্বারও দেওয়া হয়।বাগনান থানার আইসি অভিজিত দাস জানান,"স্বয়ংসিদ্ধা
কর্মসূচিটি ছাত্র-ছাত্রীদের মধ্যেও প্রবল উৎসাহ দেখা দেয়।ছাত্রীরা তাদের অনেক প্রশ্ন পুলিশের মাধ্যমে করে।এবং পুলিশের পক্ষ থেকেও যথাযোগ্য উওর দেওয়া হয়।এদিনের এই কর্মসূচিতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান থানার সাব ইন্সপেক্টর কৌশিক দাস, উজ্জ্বল খান,বেসরকারি স্কুলের অধ্যক্ষ চিন্ময় সি, বাগনান-১নং ব্লকের আইসিডিএস-এর দুই সুপার ভাইজার শাহিনা পারভিন ও স্নেহা চক্রবর্তী এবং হোমের সম্পাদক কাকলি মন্ডল প্রমুখ।
অন্যদিকে,বাগনান সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেভ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হল।কর্মসূচির অংশ হিসাবে একটি সচেতনতামূলক র্যালি ও প্রচারাভিযান এবং বৃক্ষরোপণ করা হয়।উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর দেবদুলাল বিশ্বাস,বাগনান সাব ট্রাফিক
ওসি বিকাশ পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।







