মঙ্গলবার বিশ্ব শৌচালয় দিবস পালিত হলো উলুবেড়িয়ার একাধিক ব্লকের সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে ও শিশু শিক্ষা কেন্দ্রে।
শ্যামপুর ১নং ব্লকের বাঙ্গালমারা শিশু শিক্ষা কেন্দ্রে ও আই সি ডি এস কেন্দ্রের শৌচালয় উদ্বোধন ও শিশুদের মিষ্টি মুখ করানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর ১নং ব্লকের বিডিও তন্ময় কার্যী, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,
অপরদিকে উলুবেড়িয়া ১নং ব্লকের পূর্ব কালীনগর সামন্ত পাড়ায় আই সি ডি এস কেন্দ্রের শৌচালয় উদ্বোধন করেন উলুবেড়িয়া ১নং বিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,যুগ্ম বিডিও লিপিকা বর্মন,কালীনগর পঞ্চায়েতের প্রধান দেরাসত হোসেন, কর্মাধ্যক্ষ আজিজুল হক, কর্মাধ্যক্ষ মফিজুল ইসলাম সহ অন্যান্য।













