ওয়াকফ বাঁচাও মঞ্চের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন, সোমবার বিকেলে উলুবেড়িয়া স্টেশন মোড়ে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের সামনে পর্যন্ত।
মিছিলে নেতৃত্ব দেন বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মোল্লা, আরো উপস্থিত ছিলেন ওয়াকফ বাঁচাও মঞ্চের পক্ষে ডঃ সেখ রফিক উদ্দিন,সাজিদ খান,সেখ মোয়ালেশ রহমান,হাজি মইনুদ্দিন মিদ্দে,সেখ মুজিবুর রহমান, মোঃ কলিমুল্লাহ, ডাঃ মহ: রফিক প্রমুখ। মিছিল শেষে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের সামনে কর্মীরা জমায়েত হয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন। ডেপুটেশন শেষ করে বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বলেন , "আমাদের আন্দোলন সর্বত্রই চলছে, এবং এই ওয়াকফ বিল যতদিন না প্রত্যাহার হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সর্বত্রই চলবে ", তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানান যে বিধান সভায় বিল এনে যেন ওয়াকফ বিলের বিরোধিতা করা হয়,কারন বর্তমানে তৃণমূল কংগ্রেস ওয়াকফ বিল নিয়ে নাটক করে চলেছে এবং তলে তলে বিজেপিকে সমর্থন করে চলেছে।






