আমতা সমন্বয় সমিতির সংবর্ধনা

রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমতা বিধানসভা কেন্দ্র দূর্গাপূজা সমন্বয় সমিতির উদ্যোগে বিজয়া সম্মীলনী অনুষ্ঠিত হলো খালনা জয়পুর রোডের উপর একটি আশ্রমে।
এই অনুষ্ঠানে আমতা ব্লক প্রশাসন,দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগের সহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। আমতা এলাকায় শ্রেষ্ঠ পাঁচটি প্রতিমা, পাঁচটি মন্ডপ,ও পাঁচটি লক্ষ্মীপূজা কমিটিকে পুরষ্কৃত করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শারদীয়া দুর্গোৎসব আজ ইউনেস্কো পুরস্কার প্রাপ্ত, অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় এস ডি পি ও উলুবেড়িয়া শুভম যাদব,,এস ডি পি ও আমতা নিরুপম ঘোষ, বিডিও আমতা ২,বাগনান ১ নং বিডিও,আই সি বাগনান,ওসি আমতা, জয়পুর থানার ওসি, উলুবেড়িয়া দমকল বাহিনীর ওসি, আমতা ২নং ব্লক স্বাস্থ্য আধিকারিক,আমতা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং পনেরো জন সাংবাদিক সহ সভাপতি সহ একাধিক এলাকার বহু মানুষ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...