শুক্রবার শ্যামপুরের বারগ্রাম অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শারদীয়া , কালীপূজা ও জগদ্ধাত্রী পূজার বিজয়া সম্মিলনী ও আগামী ১লা জানুয়ারি ২০২৫, তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে রক্তদান উৎসব-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।
আলোচনায় উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,বাগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল বেরা প্রমুখ।








