নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর
ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মঙ্গলবার বিজেপি আয়োজন করল সদস্যপদ অভিযান। টোটো চালক, ফল ব্যবসায়ী, লটারি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে বিজেপির সদস্যপদ গ্রহণ করানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, জেলা সহ সভানেত্রী হাসি হালদার, নগর মণ্ডলের সভাপতি সন্দীপ মাইতি এবং সন্দীপ রায়। জনসংযোগ বাড়াতে এবং দলের শক্তি বৃদ্ধি করতে বিজেপির এই উদ্যোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে।
বিধায়ক শীতল কপাট বলেন, "বিজেপি সাধারণ মানুষের পার্টি। আমরা প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। আজকের সদস্যপদ অভিযানের মাধ্যমে ঘাটালের মানুষ বিজেপির প্রতি আস্থা রেখেছেন।"
বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের কর্মসূচি শুধু দলের শক্তি বাড়াবে না, বরং জনতার সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করবে।



