শ্যামা পুজা উপলক্ষে শুক্রবার শ্যামপুরে অনুষ্ঠিত হলো একাধিক রক্তদান শিবির কর্মসূচি।
শ্যামপুর ১নং ব্লকের নবগ্ৰাম পঞ্চায়েতের গোবরদহ মিত্র সংঘের উদ্যোগে ৪৮তম শ্যামাপূজা উপলক্ষে রক্তদান শিবির ও শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়, কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়, রক্তদান শিবিরে মোট ৮৫ জন রক্তদান করেন, রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি অপর্ণা দোলুই,নবগ্ৰাম পঞ্চায়েতের প্রধান আজনবী মোল্লা, উপপ্রধান লুতফর রহমান খান,প্রাক্তন প্রধান প্রশান্ত দাস, ক্লাবের সভাপতি কাশীনাথ দাস, সম্পাদক দিবাকর দাস, পঞ্চায়েত সদস্য জয়ন্ত মন্ডল,নীতু বাগ, সমাজসেবী দুধকুমার দাস প্রমুখ।
শ্যামপুরের বেলাড়ী পঞ্চায়েতের ৫৮গেটের অদুরে ছাওনাপুর স্টার ইউনিয়নের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ৩২তম রক্তদান শিবির, উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্তদান করেন, রক্তদান শিবিরে জেলা পরিষদের অধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন বেলাড়ী পঞ্চায়েতের প্রধান শান্তি বর,বালিচাতুরী পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল পুরকাইত, ডঃ সদানন্দ রায়চৌধুরী, ক্লাবের সম্পাদক বিধান রায়, সভাপতি অনিল মন্ডল,রবীন মন্ডল প্রমুখ।










