উলুবেড়িয়া -
বাড়ির ভিতরে বাজি পোড়ানোর সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই নাবালক ও এক নাবালিকার।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের গঙ্গারামপুর।
ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিস ও দমকল। মৃতদেহ পুলিশ উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একজন মহিলা জখম , তাকে উলুবেড়িয়া থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।


