"স্বচ্ছতা অভিযান" বা "নির্মল বাংলা" কে থীম করে এবারের সম্পূর্ণ পরিবেশ উপযোগী উপস্থাপন করা হয়েছে শ্যামপুর ১নং ব্লকের বাড়কোলিয়া দূর্গোৎসব কমিটির পক্ষ হতে বাড়কোলিয়ায়।
কঠিন বর্জ্য ও নিরাপদ নিষ্কাশন প্রকল্পকে কিভাবে পরিবেশ উপযোগী করে তোলা যায় তা সম্পূর্ণরুপে তুলে ধরা হয়েছে।
পশ্চিম বঙ্গ সরকারের কন্যাশ্রী,রুপশ্রী, স্বাস্থ্যসাথী, সমব্যাথী সহ একাধিক মানবিক প্রকল্পকে বিভিন্ন রুপে উপস্থাপন করা হয়েছে,যা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।
এবিষয়ে বিস্তারিত জানান পূজা কমিটির প্রধান বুদ্ধদেব মন্ডল, পূজা কমিটির সভাপতি তথা হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষে অজয় কুমার মন্ডল।
বৃহস্পতিবার মহাসপ্তমীর দিন পূজা মন্ডপে পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বন্দোপাধ্যায়, সেলিম মোল্লা, রঘুনাথ মন্ডল,হীরু মন্ডল,
58গেট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু গিরি,শিক্ষক গোপীনাথ মন্ডল,মনীন্দ্র নাথ ঢালী ,সঙ্গে ছিলেন নবগ্ৰাম পঞ্চায়েতের প্রধান আজনবী মোল্লা, উপপ্রধান লুতফর রহমান খান, পঞ্চায়েতের সদস্য জয়ন্ত কুমার মন্ডল,নবগ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রশান্ত কুমার দাস, কমিটির সদস্য শিবনাথ মন্ডল, নিশিকান্ত মন্ডল,গনেশ মাজী, দেবনাথ মন্ডল প্রমুখ।




