গৃহহীন উপভোক্তাদের বাড়িতে সমীক্ষায় বিডিও।
রাজ্য সরকারের অধীনে গৃহহীন উপভোক্তাদের গৃহ নির্মাণের জন্য বাড়ী বাড়ী সমীক্ষা। শনিবার উলুবেড়িয়া ১নং ব্লকের তপনা পঞ্চায়েতের একাধিক বাড়িতে সমীক্ষার কাজে ব্যস্ত উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক সহ অন্যান্য ব্লক আধিকারিক।
উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের গৃহহীন উপভোক্তাদের গৃহ নির্মাণের টাকা দেওয়া হবে।




