গাড়ির ধাক্কায় মৃত পুলিশ কর্মীর, উলুবেড়িয়া

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া,
ডিউটি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক হাওড়া গ্রামীণ পুলিশের এক হোমগার্ড এর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়ার চন্ডিপুরের কাছে দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র মারফত জানা যায় এদিন অর্থাৎ শুক্রবার সকালে ১৬নং জাতীয় সড়কে ডিউটি করে বাইকে করে বাড়ি ফেরার সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি বাস ধাক্কা মারে ওই বাইকে। আর তার জেরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কর্তব্যরত হোমগার্ডের।
ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার পাঠায় উলুবেড়িয়া শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে মৃত ওই পুলিশ হোমগার্ডের নাম সোমনাথ রায়,পুলিশ কর্মীর বাড়ি হাওড়ার আন্দুলে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...