ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজার জন্য প্রশাসনিক বৈঠক , আমতা

আমতা খালনার ঐতিহ্যমণ্ডিত লক্ষ্মী পুজোর প্রাক্কালে পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল।উল্লেখ্য,বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যেমন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থিমপুজোর লড়াই দেখা যায়।তেমনি সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীপুজোতেও থিমের নজরকাড়া দেখা যায় আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থানার অন্তর্গত খালনায়।আর এই গ্রামে গেলেই আপনারা দেখতে পাবেন লক্ষ্মীপুজোর থিমের লড়াই। দুর্গাপুজোয় যেমন থিমের লড়াই হয় রাজ্যের বিভিন্ন জায়গায়, তেমনই থিম পুজোর টক্কর চলে খালশার এই গ্রামে। এই খালনা গ্রামকে আশপাশের লোকেরা ‘লক্ষ্মীগ্রাম’ বলেই চেনেন। বহু বছর ধরে এই গ্রামে বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজো হয়ে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা আকারে আরও বড় হতে থাকে। গত কয়েক দশক এখানে শুরু হয়েছে বারোয়ারি লক্ষ্মী পুজো।সোমবার আমতা-২নং ব্লকের মিটিং হলে খালনার ঐতিহ্যমণ্ডিত লক্ষ্মী পুজোর প্রাক্কালে পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল,আমতা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম ঘোষ,বিডিও পিন্টু ঘরাণী,পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ মহবুব আলি,আমতার সিআই অমিয় ঘোষ,জয়পুর থানার ওসি সুমন্ত দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...