বীরভুমে বিষ্ফোরণে সরকারের সাহায্য ঘোষণা

সোমবার বীরভূমের বিস্ফোরণে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের। সোমবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যসচিব মনোজ পন্থ জানান, মৃতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। এর পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানান। সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৫ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে। তারপরে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে মোট ৭জনের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...