মহালয়াতে একাধিক পূজা উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রাজ্য জুড়ে দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- চেতলা অগ্রণী সংঘের পুজো উদ্বোধন করে সেখান থেকেই সারা রাজ্যের ৩২০ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার ১৬ টি পুজো উদ্বোধন করেন তিনি। জেলার ১৬ টি পুজোর মধ্যে জামালপুর ব্লকের নেতাজী অ্যাথলেটিক ক্লাবের পুজো ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন উপলক্ষ্যে নেতাজী ক্লাবের পূজামণ্ডপে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্ মেহেমুদ খান,জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং, ক্লাবের সভাপতি আসগর আলী মল্লিক,
সহ সভাপতি ত্রম্বোক সেনগুপ্ত,সম্পাদক শুভেন্দু পাল সহ অন্যান্যরা। যখনই জামালপুর নেতাজী অ্যাথলেটিক ক্লাবের নাম ঘোষণা করা হয় সাথে সাথেই ক্লাবের সদস্যরা উল্লাসে ফেটে পড়ে। ঢাকের বাদ্য বাজতে শুরু করে। মুখ্যমন্ত্রী জামালপুরের মত একটি ক্লাবের অর্থাৎ তাদের ক্লাবের পুজো উদ্বোধন করেছেন এতে স্বভাবতই খুশী নেতাজী ক্লাবের সকল কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...