শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুজোর শুভেচ্ছা জেলা সভাপতি তথা বিধায়কের 
নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পুজোয় হিংসা নয় আনন্দ করুন। ষষ্ঠীতে বেলতলায় পুজো দিতে কিংবা অষ্টমীতে পুষ্পাঞ্জলী  দিতে লাগে নতুন শাড়ি । তাই পুজোর আগে যারা দুঃখী , অসহায় তাদের হাতে এই নতুন বস্ত্র খুবই প্রয়োজনীয় উদ্যোগ। রবিবার দুপুরে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার উত্তর সন্তোষপুরে মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের উদ্যোগে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথা বললেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে পুজোর শুভেচ্ছা জানান । সংগঠনের সভাপতি মন্টু কুমার সাঁতরা বলেন এখানে রবিবার প্রায় সাতশোজনকে বস্ত্র দেওয়া হল। তাঁরা মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স পরিষেবা, ফ্রি কোচিং সেন্টার, ফ্রি কম্পিউটার সেন্টার  চালু করতে চলেছেন ।
যেটা কোনও উপার্জনের জন্য নয়, মানুষের পাশে থাকার জন্য বলে তিনি জানান । এই অনুষ্ঠানে দুজন ছোট  ছেলেমেয়ের দায়িত্ব তুলে নেওয়া হল সংগঠনের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ভাস্কর সাঁতরা, বাগবাজার-শ্যামবাজার শারদশ্বরী আশ্রমের অলোকা মা, খুকু মা, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সুরজিত মাইতিসহ আরও অনেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...