কালীপুজোর থীম,সেভ ড্রাইভ সেভ লাইভ

হাওড়ায় কালীপুজোর থিমে সেভ ড্রাইভ সেভ লাইফ  নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 
হাওড়া মনসাতলা একতা সংঘের ১৮তম শ্যামা পূজার এবারের মন্ডপসজ্জার বিশেষ ভাবনা সমাজ সচেতনতামূলক "সেফ লাইফ সেভ ড্রাইভ"। এছাড়াও প্রতিবছরের ন্যায় এ বছরেও সমাজে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র উপহার অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা হয়  । পূজার শুভ উদ্বোধন করেন হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র ।    উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক মজুমদার,  শিবপুর কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক সৌম্য ঘোষ,  একতা সংঘের সভাপতি সুকান্ত সাধূখা ও সঞ্জিত মিশ্র,  ২২নো ওয়ার্ড এর যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি যুবনেতা দেবজিত মুস্তাফি প্রমুখ। এই অনুষ্ঠানে ১৫০ জন দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...