পাঁশকুড়ার বন্যা দুর্গতদের এস.বি.এফ এর পক্ষ থেকে মেডিকেল সেবা প্রদান
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে বন্যা দুর্গতদের মধ্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। চিকিৎসা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন দুই জন স্বনামধন্য MBBS ডাক্তার। ডাক্তার শেখ মোর্তজা সাহেব ,
ডাক্তার এম আর মল্লিক এবং একজন BHMS ডাক্তার রিয়াজ আহমেদ সাহেব । প্রায় দুই শতাধিক রোগী উক্ত ক্যাম্প থেকে চিকিৎসা সাহায্য পান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউথ কর্নার ক্লাবের সেক্রেটারি মোঃ হানিফ সাহেব ও জামাআতে ইসলামী হিন্দের পূর্ব মেদিনীপুর জেলার সহ-সভাপতি ইকবাল হোসেন সাহেব।
সোসাইটি ফর ব্রাইট ফিউচারে ভলেন্টিয়ার সাজ্জাদ মির্জা তার ৫ ভলেন্টিয়ার উক্ত ক্যাম্পটি সুন্দরভাবে পরিচালনা করেন।










