পুজোর আগে এক হাজার মানুষকে বস্ত্র উপহার
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
" মা তোমার পুজো সেদিন সত্যি সফল হবে " । বিখ্যাত এই কবিতার সারকথা গরীব দুঃস্থ সবাই যেন পুজোর সময় নতুন শাড়ি ও নতুন জামা পড়তে পারে। হাওড়ার দাশনগরে শুক্রবার সন্ধ্যায় সেই কবিতার লাইনের স্বার্থকতা প্রকাশ পেল। কারন এখানে প্রায় এক হাজার মানুষকে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য বিভাস হাজরার উদ্যোগে প্রতিবছরের মত এবছরও পুজোর আগে এই বস্ত্র তুলে দেওয়া হল।
বিভাশ হাজরার মা স্বর্গীয়া স্বরাজ রানী হাজরার স্মৃতির উদ্দেশ্যে বিগত ২০ বছর ধরে প্রায় এক হাজার মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেন তিনি ।
তাঁর পুত্র বধূ সুদেষ্ণা হাজরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে । বিভাস হাজরা জানান দীর্ঘ কুড়ি বছর তিনি এই কাজ করছেন। আরোও কুড়ি বছর তিনি এই কাজ করবেন। প্রসঙ্গত বিভাস হাজরা গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যুক্ত হয়েছিলেন। তাঁকে তাঁর রাজনৈতিক অবস্থান বর্তমানে কি সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান সমাজসেবাই এখন তাঁর চিন্তাভাবনা শুধু।


