হাওড়ায় পুজোর উদ্বোধনে মন্ত্রী মনোজ তিওয়ারি
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার শিবপুর বিধানসভার ন নম্বর ওয়ার্ড এর ভারত মাতা পূজার দেবী মূর্তি উন্মোচন করলেন শিবপুর কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি । সঙ্গে ছিলেন হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি কৈলাশ মিশ্র ও ভারত মাতা সংঘের সম্পাদক সৌম্য ঘোষ, যুব নেতা সঞ্জিত মিশ্র ও ভারত মাতা সংঘের সভাপতি অসিত টাট প্রমুখ।এই অনুষ্ঠানে অভিষেক এর দূত কর্মসূচি পালন করা হয়।দুর্গা পুজোয় অভিষেক এর দূত হিসেবে প্রত্যেক যুব তৃণমূল কংগ্রেস এর কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে এই অঙ্গীকার নিয়েই অনুষ্ঠান পালন করা হয়। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে ২০০ জন অসহায় মানুষদের নতুন বস্ত্র উপহার দেওয়া হয়।





