হাসপাতালের নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ, উদয়নারায়নপুর

উদয়নারায়ণপুর এস জি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা,হাওড়া: হাওড়া গ্রামীণ জেলার পুলিশের পক্ষ থেকে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ নেওয়া শুরু হয়েছে।উল্লেখ্য, আরজি করের ঘটনার পরেই সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।তাই হাসপাতালের নিরাপত্তার দিকটি আরও বেশি সুনিশ্চিত করার জন্য বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়নপুর থানার অন্তর্গত উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধিতে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন দুপুরে হাসপাতালের নিরাপত্তার
দায়িত্বে থাকা সমস্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল হাওড়া গ্রামীণ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর ত্রিগুণা রায়, জ্যোতির্ময় বাগচী,অনিল সাউ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডাঃ কৌশিক সাউ,হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডাঃ তন্ময় মুখার্জী,হাসপাতালের ফেকাল্টি ম্যানেজার অমৃতলাল ঘোষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...