আয়ুর্বেদ সংস্থার উদ্যোগে আলোচনা সভা

পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক চিকিৎসক সমিতির বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসক সমিতি আয়োজিত বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা, স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও বিজয়া সম্মেলন সম্প্রতি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ সভাকক্ষে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসক সমিতি ও গভর্নমেন্ট আয়ুর্বেদ ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডিসলিপিডিমিয়া রোগে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের ভূমিকা বিষয়ে একটি আলোচনা সভা আয়োজিত হয়। আলোচক ছিলেন রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের কায়চিকিৎসা বিভাগের শিক্ষক ডাঃ জয় কিষান বর্মন। এছাড়াও এই অনুষ্ঠানে এই বছর সর্বভারতীয় ক্ষেত্রে এবং রাজ্য স্তরে আয়ুর্বেদের স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ জে বি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,
রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদ কলেজ ও হাসপাতাল এবং রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালের মোট ১৭ জন কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই বিষয়ে উল্লেখ্য এই ১৭ জন শিক্ষার্থীদের মধ্যে চারজন ছাত্রী সর্বভারতীয় ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান দখল করেছে যা বাংলার আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয়। আয়োজক সংগঠনের জার্নাল "আয়ুরেষণা" -এর মুদ্রিত সংখ্যাও এই অনুষ্ঠানে প্রকাশিত হয়। শেষ পর্বে বিজয়া সম্মিলনী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই দিনের সভায় সর্বমোট ১৮০ জন আয়ুর্বেদ ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক ও অন্যান্য গুণগ্রাহী অংশগ্রহণ করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...