নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
শ্যামপুরে পূজার সময় চক্রান্ত করে ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, বিজয়া সম্মিলনীতে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী।
শনিবার বেলপুকুরে একটি মাঠে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীতে ৪২জন প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিশেষ ভাবে সংর্বধনা দেওয়া হয়।
উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের সময় যারা তৃণমূল কংগ্রেস করেছেন এরকম ব্যাক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।
বিজয়া সম্মিলনীর মঞ্চে ডিঙ্গাখোলা পঞ্চায়েতের নির্বাচিত সিপিএম সদস্য মইবুর আলী,এবং বিজেপির শ্যামপুর কেন্দ্র আই টি সেলের অর্চনা দাস,সুদীপ সর্দার সহ একাধিক সিপিএম,ও বিজেপির কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী পুলক রায় ও বিধায়ক কালীপদ মন্ডল। তিনি বলেন দূর্গাপূজার সময় শ্যামপুরে অনভিপ্রেত ঘটনা পরিকল্পনা করে ঘটানো হয়েছে, একদিন প্রমানিত হয়ে যাবে। তিনি প্রতিটি দলীয় কর্মীদের সচেতন থাকতে বলেন।
উল্লেখ্য শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে শ্যামপুর এলাকায় এক অনভিপ্রেত ঘটনা ঘটে, যারফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করতে হয়। এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হয়,পরে পরিস্থিতি শান্ত হয়।
বিজয়া সম্মিলনীতে আরো উপস্থিত ছিলেন শ্যামপুরের প্রবীণ বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রীধর মন্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, শ্যামপুর ১নং ও ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি, কর্মাধ্যক্ষ গন, জেলা পরিষদের সদস্য,ও ১৪টি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েতের প্রধান সহ একাধিক বিভিন্ন পর্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।


















