"দানা" র প্রভাবে চাষীদের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর ঘূর্ণিঝড়"দানা "ও পরবর্তী নিম্নচাপের প্রভাবে সারা জেলায় চলছে গতকাল রাত থেকে একনাগাড়ে বৃষ্টি। উলুবেড়িয়া ১নং ব্লক, শ্যামপুর ১নং ও ২নং ব্লক, আমতা উদয় নারায়নপুর,বাগনান এলাকার বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টিতে মাঠ,ঘাট, চাষের জমি সব জলের তলায়। শুক্রবার সকাল থেকে সারাদিন সূর্যের আলো একবারও দেখা যায় না।কখন হালকা আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে।
জেলার বিভিন্ন ব্লকের ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছে। সব্জির ক্ষেত , ও ধান চাষের জমি সম্পূর্ণ জলের তলায়, ফুল চাষ ও ক্ষতির মুখে,ব্যাপক ভাবে চাষীরা ক্ষতিগ্রস্থ। শ্যামপুর এলাকায় বহু ইটভাটা ও চরম ক্ষতির সম্মুখীন। শুক্রবার সকাল থেকেই হাট বাজার প্রায় লোকজনের দেখা যাচ্ছে না, দোকান পাঠ বন্ধ রয়েছে,যান চলাচল অন্যান্য দিনের তুলনায় অনেক কম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...