নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর
ঘূর্ণিঝড় "দানা"র সতর্কতা অবলম্বন করার জন্য শ্যামপুর ১নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে সর্বত্রই মাইকিং প্রচার।
সকাল থেকে রাত পর্যন্ত শ্যামপুর ১নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে নদী সংলগ্ন এলাকায় প্রচারে বেশি জোর দেওয়া হয়।
প্রচারে আছেন শ্যামপুর ১নং ব্লকের বিডিও তন্ময় কার্যী,সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।মোতায়েন রয়েছে আপৎকালীন ব্যবস্থা ও এন ডি আর এফের টীম।







