ঘুর্ণিঝড়ের সতর্কবার্তা,শ্যামপুর

নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর ঘুর্ণিঝড় "দানা" নিয়ে সতর্ক প্রশাসন। মঙ্গলবার দানা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিল হাওড়া জেলার একাধিক ব্লক প্রশাসন। এদিন শ্যামপুরের,দামোদর, হুগলি ও রুপ নারায়ন নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয় মানুষকে সতর্ক করা হলো এবং নিরাপদ স্থানে সরে যেতে বলা হলো। হাওড়া শ্যামপুর ১ নম্বর ব্লকের গড়চুমুক শিবগঞ্জ গাদিয়াড়া ২ নম্বর ব্লকের ডি মন্ডল ঘাট, সাইবেনিয়া এই সমস্ত এলাকায় মাইকিং করে সর্তকতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...