রাইমা রহমান,উলুবেড়িয়া
শেষ হয়েছে শারদীয়া দুর্গোৎসব এখন চলছে বিজয়া সম্মেলনী ।
রবিবার এক বৃহত্তর পরিসরে উলুবেড়িয়া উত্তর ও আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো। আমতার গগন মোড়ে একটি উৎসব ভবনে বিধায়ক নির্মল মাঝির তত্ত্বাবধানে উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক মানুষ বিজেপি, কংগ্রেস, সিপিএম,আই এস এফ দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়,বিধায়ক নির্মল মাজী,
আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল,ছাত্র পরিষদ নেতৃত্ব দেবাশীষ দাস হাসিবুর রহমান উত্তর কেন্দ্রের সভাপতি বিমল দাস প্রমূখ, অপরদিকে আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় জয়পুরে, সেখানেও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান সহ একাধিক নেতৃত্ব ।










