হাওড়া জেলা জরি শিল্পী ইউনিয়নের জেলা কমিটির উদ্যোগে হাওড়া জেলার শেষ প্রান্ত হুগলি জেলার সংযোগ স্থল উদয়নারায়ন পুর এলাকার গজা গ্রামে বহু বন্যাভাসি অসহায় মানুষকে ত্রাণ বিলী করা হলো। সব পন্য জরি শ্রমিকরাই সাহায্য করেছেন। এই এলাকা এখনো বন্যার জল বর্তমান কিন্তু এত ভিতরে আগে কোনো সাহায্য আসেনি। ত্রাণ বিতরণের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জরির জেলা সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার, জেলা কৃষক সমিতির সভাপতি কার্তিক দোলুই, জরি শিল্পী ইউনিয়নের জেলা কমিটির সদস্যা রেসমিনা বেগম, শেখ ইনামুল, ফিরোজ মল্লিক, স্থানীয় কৃষক নেতা শ্যামল ঘোরুই সহ আরো অনেকে





