বন্যার্তদের ত্রাণ বিতরণ,মালদা

মালদার ভূতনিতে টিম আমরা সবাই-এর উদ্দোগে উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি, মালদার ভূতনির উঃ চন্ডিনগড় পঞ্চায়েত এলাকায় টিম আমরা সবাই-এর উদ্দোগে উপহার সামগ্রী বিতরণ। ফুরফুরা শরীফ টিম আমরা সবাই-এর কর্মী আবু তালহা আব্বাসী জানান, এবারের বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা হলো মালদার ভূতনি, এর আগেও আমরা হুগলির খানাকুল ও হাওড়ার জয়পুরে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে দেখেছি, আর আজ ভূতনিতে এসে বন্যার বিভৎস দৃশ্য দেখে সত্যিই আমি ব্যাথিত, ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট প্রকাশ করার মত নয়।
তিনি আরও জানান বন্যা কবলিত এলাকার জন্য উপহার সামগ্রী বিতরণে টিম আমরা সবাই-এর এটা তৃতীয় দফা ছিল। এবারের মত উপহার সামগ্রী বিতরণ পর্ব এখানেই শেষ করছি। এবার আমরা বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমি আমার ভাই বন্ধু ও কর্মী সাথীদের কাছে কৃতজ্ঞ, তারা আমার উপর ভরসা করে যেভাবে আর্থিক সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করেন। আবু তালহা আব্বাসী আরও বলেন, ভূতনীর উপহার সামগ্রী বিতরণে উল্লেখযোগ্য ভাবে সহযোগিতা করেছেন উত্তর চন্ডীপুর জামিয়া ইসলাহুল মসলেমিন মাদ্রাসার সেক্রেটারি মাস্টার সাহেব, ক্যাশিয়ার আক্তার আলি, শিক্ষক মাওলানা হেবজুল সাহেব সহ ভূতনি সেচ্ছাসেবী সংগঠন।
ফুরফুরা শরীফের সফিকুল সেখ ও মালদার তৌহিদ রেজার টিম মাঠে নেমে আমাদের কাজে সহযোগিতা করেছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...