ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, উলুবেড়িয়ার দূর্গাপূজার

নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া পিতৃপক্ষের সমাপন মহালয়ার দিন উলুবেড়িয়া নোনা এ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে মহিলা পরিচালিত দশম শারদীয়া দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মন্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়, আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার শ্রীমতী স্বাতী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়া মহকুমা শাসক মানষ কুমার মন্ডল, বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান,চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি, পূজা কমিটির সম্পাদিকা কুহেলী বোষ, ঘোষ,সহ সভাপতি গৌতম বোষ, ক্লাবের সভাপতি পবিত্র সান্যাল,উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দে সহ একাধিক পৌর পিতা ও পৌরমাতা প্রমুখ। অপরদিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আবাসস্থল উলুবেড়িয়ার আশা ভবনের শারদীয়া দুর্গোৎসবের ও ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , উল্লেখ্য বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনশত কুড়ি টা দূর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...