প্রদেশ কংগ্রেসের সভাপতিকে শ্যামপুরে ঢুকতে বাধা পুলিশের

শারদীয়া দুর্গোৎসবের সময় হাওড়া জেলার শ্যামপুর ব্লকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। যে ঘটনার কারণে উক্ত অঞ্চলে ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা জারি হয়েছিল এবং সমগ্র এলাকার ইন্টারনেট পরিষেবাও বন্ধ ছিল। মঙ্গলবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,যান চলাচল ও হাটবাজার, দোকান পাট সহ সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার বিকেলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উক্ত এলাকা পরিদর্শনে আসেন। অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কায় শ্যামপুর এলাকায় প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ বিভিন্ন বিভিন্ন নেতাদের এলাকায় ঢুকতে বাগান্ডা জটাধারী হাইস্কুলের সামনে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, এবং বাধা পেয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য সকলেই ফিরে যায়।
যে প্রদেশ কংগ্রেসের সভাপতির সঙ্গে ছিলেন প্রদেশ কিষাণ কংগ্রেস চেয়ারম্যান মাননীয় শ্রী তপন দাস, আশুতোষ চট্টোপাধ‍্যায় এবং প্রদেশ কংগ্রেসের নেতা আলম দেইয়ান, হাওড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন অধ্যাপক ডঃ রিভু সান্যাল, প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ মেউর, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি প্রলয় মন্ডল, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কিষাণ কংগ্রেস চেয়ারম্যান গোলাম রসুল মোড়ল ,সেখ সুজাউদ্দিন সহ গ্রামীণ হাওড়ার সমস্ত ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ ও অসংখ‍্য কর্মী সমর্থকবৃন্দ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...