তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মীলনী, উলুবেড়িয়া

নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী ২০২৪। শনিবার বিকেলে উলুবেড়িয়া পৌরসভার সামনে রবীন্দ্র নজরুল মুক্তমঞ্চে অনুষ্ঠিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়, তিনি বলেন আগামী ৬টি বিধান সভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলসংখ্যক ভোটের মাধ্যমে জয়লাভ করবে। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের উলুবেড়িয়া পৌরসভার ৩২টি ওয়ার্ড ও ২টি অঞ্চলের ৫জন করে মোট ১৭০ জন প্রথম সময়ের প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিশেষ ভাবে ফুল, মিষ্টি ,
উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস,উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর আলী, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,উলুবেড়িয়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের পৌরপিতা,পৌরমাতা ও ওয়ার্ড সভাপতি এবং অন্যান্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...