একাধিক দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রায় প্রতিটি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে মন্ত্রীর সঙ্গে ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষে অজয় মন্ডল, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বন্দোপাধ্যায়, এছাড়াও একাধিক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য।
বালি চাতুরী পঞ্চায়েতের ঘোষপুর কোলিয়া ব্যবসায়ী সমিতির 18তম দূর্গোৎসব কমিটির পূজা মন্ডপে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল পুরকাইত,58গেট ফাঁড়ির ইনচার্জ সান্তনু গিরি, পূজা কমিটির সভাপতি নির্মল সাঁতরা, সম্পাদক দুলাল চন্দ্র দাস সহ অন্যান্য।





