স্বচ্ছতা হি সেবা কর্মসূচি ব্লক প্রশাসনের
হাওড়া জেলা গঙ্গা কমিটি ও ডব্লিউবিএসপিএমজি(WBSPMG) এর সহযোগিতায় এবং
উলুবেড়িয়া-১নং ব্লক প্রশাসনের উদ্যোগে
গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে "নমামী গঙ্গে" কর্মসূচির অংশ হিসেবে পবিত্র গঙ্গাকে পরিস্কার রাখার অঙ্গীকার করে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫'তম জন্ম জয়ন্তী-কে সামনে রেখে
"স্বচ্ছতা হি সেবা" কর্মসূচী পালন করা হল।এদিন সকাল থেকেই কবিতা,গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।এবং শেষে
উলুবেড়িয়া-১নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক-এর উপস্থিতিতে উলুবেড়িয়া-১নং ব্লকের হীরাপুর অঞ্চলের কাঁজীয়াখালি নদী তীরবর্তী এলাকায় ঝাড়ু নিয়ে সাফাই অভিযানের মাধ্যম দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।গঙ্গা দূষণ রোধ প্রসঙ্গে বিডিও এইচ এম রিয়াজুল হক জানান,আমাদের সকলের মৌলিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য হল,এই পতিত পাবন গঙ্গা-কে দূষণের হাত থেকে রক্ষা করা।আমাদের সকলকে শপথ নিতে হবে যেন গঙ্গা-কে দূষণের হাত থেকে রক্ষা করা যায়।



