নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণ বা ট্যালেন্ট হান্ট ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হলো। উলুবেড়িয়া প্রোগ্ৰেসিভ টীচার ফোরামের উদ্যোগে রবিবার ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ আয়োজিত হলো ।
উল্লেখ্য আজকের মেধা অন্বেষণ পরীক্ষা দ্বিতীয় বছরে পদার্পণ করলো। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের স্কুল শিক্ষার বাইরে গিয়ে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে পরিচয় করিয়ে দিতে সংস্থার তরফ থেকে নেওয়া হল এই অভাবনীয় উদ্যোগ ।কচিকাঁচাদের বইমুখী করার এক অভিনব উদ্যোগ।
উলুবেড়িয়া এক নম্বর ব্লকের মোট নয়টি অঞ্চলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর আড়াই হাজার এরও বেশি ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে ,
সাতটি অঞ্চলে খোলা হয়েছিল একটি করে পরীক্ষাকেন্দ্র ।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক শিক্ষীকাবৃন্দ ও কিছু সমাজসেবী উক্ত সংস্থার সাথে সহযোগিতা করেন প্রশ্নপত্র তৈরী ও পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য।
পরীক্ষার বিষয়ে সংস্থার সদস্যদের কাছে জানতে চাওয়া হলে তাঁরা জানান ছাত্রছাত্রী ও অভিভাবকরা যে এত উৎফুল্ল হয়েছেন ,উৎসাহিত হবেন , ব্যাপক মাত্রায় সাড়া দেবেন তা তারা বুঝতে পারেননি। পরবর্তি বছরে গুলোতেও এই উৎসাহ নিয়ে আরো বিস্তরভাবে এই সংস্থা এগিয়ে যাবেন বলে অভিভাবকরা আশাবাদী।








