জুটমিল খোলার দাবিতে তৃণমূলের বিক্ষোভ মিছিল, ডেপুটেশন, উলুবেড়িয়া

চেঙ্গাইলের ল্যাডলো জুটমিল খোলার দাবীতে ডেপুটেশন তৃণমূল শ্রমিক সংগঠনের
নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া:
সোমবার চেঙ্গাইলের শতাব্দী প্রাচীন ল্যাডলো জুটমিল খোলার দাবীতে এবার পথে নামল উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।প্রসঙ্গত,গত ২৬ শে সেপ্টেম্বর থেকে হাওড়ার চেঙ্গাইলের ল্যাডলো জুটমিলে কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ দিয়ে।
মিল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে সাসপেনশন অফ ওয়ার্ক অর্থাৎ উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।যার ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে সাত হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন!এর প্রতিবাদে সোমবার বিকেলে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক বিরাট প্রতিবাদ মিছিল বের হয়।এছাড়াও মিছিল শেষে চেঙ্গাইলের ল্যাডলো গেটের সামনে প্রতিবাদ সভা সংগঠিত হয়।প্রতিবাদ মিছিল থেকে হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সহ:সভাপতি তথা উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান,"গত ২৬ শে সেপ্টেম্বর থেকে লাডলো জুট অ্যান্ড স্পেশালিটিজ লিমিটেড বন্ধ হয়েছে। অর্থাৎ সাত হাজার শ্রমিকের রোজি রুটি বন্ধ হয়েছে। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন শিল্প আনার জন্য আগ্রহী সেখানে কেন একটা চালু মিল বন্ধ হবে? চেয়ারম্যানের কথায়,"দুর্গা পুজোর মুখে এই মিল বন্ধ হওয়া মানে এখানে একটা অসাধুচক্র কাজ করছে যাতে করে এই সাত হাজার শ্রমিককে বোনাস দিতে না হয়।তাই চক্রান্ত করে এবং সমাজ বিরোধীদের ফাঁদে পড়ে মালিকপক্ষ এই মিল বন্ধ করেছে। প্রতিবাদ মিছিলে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি, পৌর পিতা মহিনুদ্দিন মিদ্দে,সেখ সেলিম, হাসিবুর রহমান।
এদিনের এই প্রতিবাদ মিছিল ও সভা শেষে উলুবেড়িয়া মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...