আর জি কর কান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে সি বি আই।
এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ,টালা থানার ও সি অভিজিৎ মন্ডল,সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ঘোষ। শনিবার দীর্ঘ নাটকীয় টান টান মুহূর্তের পরে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হওয়া সম্ভব হলো না।
রবিবার হাওড়া ও হুগলীর প্রান্তিক এলাকা ঝিকিরায় এ দিন এক অভিনব প্রতিবাদে সামিল হল ঝিকিরা হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা।
অভয়ার স্মৃতিতে রক্তদানের পর রক্ত দিয়ে "উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি কর" যেমন লিখলো তেমনি রক্তকে কালির মতো ব্যবহার করে চিঠি লিখলো রাষ্ট্রপতিকে। এদিন রক্তদানের পর শরীর থেকে সিরিঞ্জের মাধ্যমে রক্ত নিয়ে তা দিয়ে লেখা হল বিচার চেয়ে চিঠি।
যদি ও এই ধরনের কাজকে অনেকে সঠিক নয় বলে মতামত জানিয়েছেন। কিন্তু প্রতিবাদ জানিয়ে বিচার চাইতে এই নয়া পন্থা বলে মন্তব্য উদ্যোক্তাদের ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে রক্ত দিয়ে লেখা চিঠি ও প্রতিবাদপত্র ডাকযোগে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।




