ইলশেগুঁড়ি সম্মান ২০২৪ পাচ্ছেন কৃতি সাহিত্যিক ও শিল্পীবৃন্দ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ইলশেগুঁড়ি সম্মান ২০২৪ এর পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত হল। অদৃজা মুখার্জি প্রদত্ত প্রয়াত দেবাশিস মুখোপাধ্যায় স্মৃতি ইলশেগুঁড়ি জীবনকৃতি সম্মান পাচ্ছেন ৪০ বছরের অধিককাল ধরে প্রকাশিত শরৎশশী পত্রিকার বর্ষীয়ান সম্পাদক অরূপ দাস। বৈশাখী সেনশর্মা প্রদত্ত প্রয়াত শঙ্কর সেনশর্মা স্মৃতি ইলশেগুঁড়ি প্রচ্ছদশিল্পী সম্মান এবার পাচ্ছেন বিশিষ্ট চিত্রশিল্পী মলয় দত্ত, সুবোধ পান্ডে, দীননাথ সাহা, সৈকত কুন্ডু, সুতপা বর্ধন ও টুসি দাস।
তুহিন কান্তি বিশ্বাস, স্বপন পোড়েল ও দেবব্রত ঘোষ মলয় প্রদত্ত প্রয়াত সৃজন পাল স্মৃতি সেরা ইলশেগুঁড়ি সম্মান পাচ্ছেন এবার বিশিষ্ট সাহিত্যিক পম্পা সেন শর্মা। এছাড়াও দেবব্রত ঘোষ মলয় প্রদত্ত প্রভাস কল্যাণী ঘোষ স্মৃতি ইলশেগুঁড়ি সেরা সবুজপত্র সম্মান এবার পাচ্ছেন বসিরহাটের থেকে ২৫ বছরেরও অধিক নিরবিচ্ছিন্ন প্রকাশিত পত্রিকা বিবস্বান।
হাওড়ার বাকসাড়া থেকে প্রকাশিত ইলশেগুঁড়ি সাহিত্য পরিবারের পক্ষ থেকে এই সম্মানগুলি প্রদান করা হবে আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২৪ তরুণ সংঘ লাইব্রেরীতে আয়োজিত সাঁতরাগাছি লিটল ম্যাগাজিন মেলায় বলে জানান সংগঠনের সম্পাদক দেবব্রত ঘোষ মলয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...