ত্রানের সাহায্যই ভরসা বন্যার্তদের, উদয়নারায়নপুর,
নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারদীয়া দুর্গোৎসব কড়া নাড়ছে দোরগোড়ায়, কিন্তু বন্যার্ত এলাকার মানুষের উৎসব তো দুরের কথা, নূন্যতম মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে।
তাই আমরা সকলেই "আসুন, আমরা সবাই মিলে প্রার্থনা করি। প্রভু আমাদের যোগ্য করো, যেন আমরা সারা পৃথিবীতে যেসব মানুষ দারিদ্র্যের মধ্যে ক্ষুধার মধ্যে জীবনযাপন করেন, মৃত্যুমুখে পতিত হন তাদের সেবা করতে পারি,"- মাদার টেরেজার এই বিখ্যাত উক্তি কে আজকের দিনেও লালন করে চলেছেন বহু মানুষ বহু সংস্থা। তেমনি মানুষের দুঃখ ও দৈনতা ও অসহায়তা কিছুটা হলেও ভাগ করে নেওয়ার জন্য যেন ব্রত নিয়েছেন কুলটিকরি মাদার টেরেজা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। প্রসঙ্গত উল্লেখ্য ডিভিসি ও একাধিক জলাধার থেকে ছাড়া জলে বানভাসি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা। বন্যা প্রবণ এলাকা গ্রামীণ হাওড়ার আমতা ও উদয়নারায়নপুরের একাধিক এলাকায় হাজার হাজার মানুষ সাম্প্রতিক বন্যার কবলে পড়েছে খুবই মর্মান্তিকভাবে। এখনো পর্যন্ত জলে ডুবে আছে অধিকাংশ ঘরবাড়ি, ক্ষয়ক্ষতির পরিমাণও মাত্রা ছাড়ানো।
কুলটিকারি মাদার টেরেজা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বন্যার্তদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যান আমতা ও উদয়নারায়নপুরে প্রত্যন্ত এলাকায় ।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় ত্রাণ নিতে আসা অসহায় মানুষের ঢল নামে। ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা ও পরিবেশন করেন সংস্থার সম্পাদক দীপ প্রামানিক, সমীর পাঁজা, সুমন ঘোষ, সন্দীপ মন্ডল, প্রসূন পুরকাইত অভিজিৎ কয়াল, পিন্টু হাইত, কল্যাণ দাস অরুপ আদক প্রমুখ।









