রহস্য জনক বিষ্ফোরণ, জখম ৫, উলুবেড়িয়া

উলুবেড়িয়ায় রহস্য বিস্ফোরণে জখম ৫জন। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয় বলে স্থানীয় সুত্রে জানা যায়, এবং এই বিস্ফোরনে পরিত্যক্ত টালির চাল সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হয় এবং মোট পাঁচ জন জখম হয় বলে জানা যায়।
স্থানীয় লোকজনের কাছ থেকে জখমদের নাম জানতে পারা গেছে যাদের নাম শেখ শামসুর ও তার ছেলে সেখ আরিফ এবং শেখ হালিম এছাড়াও সেখ ইনা,সেখ হাসান বলে দুজন জখম হয়েছে বলে জানা যায়,। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এ দিন বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের এলাকায় ব্যাপক আওয়াজ সৃষ্টি হয় বলে জানা যায়,এরপরই এলাকার লোকজন বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে যখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।
এলাকায় উত্তেজনা রয়েছে , এবং ঘটনাস্থলে রয়েছে উলুবেড়িয়া থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...