ক্যান্সার প্রতিরোধে সচেতনতা

ক্যানসার আক্রা
নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বর্তমানে শিশুদের ক্যানসার হচ্ছে। কিন্তু সেই শিশুদের ক্যানসার প্রাথমিক স্টেজে ধরতে পারলে ও সঠিক পরিচর্যা করতে পারলে সেই রোগ নিরাময় করা যাবে।   ভারতে প্রতিবছর প্রায় ৫০,০০০ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। সেপ্টেম্বর মাসটি বিশ্বব্যাপী শিশুদের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে স্বীকৃত। সময়মতো নির্ণয় এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে নিরাময় হয়ে উঠতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে শিশুদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে নারায়ণা হাসপাতাল, হাওড়া, ক্যানকিডস কিডসক্যান-এর সাথে মিলে "ক্যানকেয়ার" ক্যাম্পেইন চালু করতে চলেছে। এই ক্যাম্পেইনটি আশা, ধৈর্য এবং সচেতনতার প্রতীক হিসেবে কাজ করবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন স্কুলে শিশু, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের  সচেতন করা হবে।  যাতে প্রাথমিক স্টেজ থেকে তাদের চিকিংসা করানো যায় । মূলত ক্রমাগত  বমি, জ্বর হলে না কমা এগুলি শিশুদের  এই রোগের লক্ষণ । প্রতি মাসে  একবার করে রাজ্যের বিভিন্ন স্কুলে যাওয়া হবে। সোমবার সেই সব ক্যানসার আক্রান্ত শিশুদের মনোবল বাড়াতে তাদের উপহার ও মানসিক বিকাশের সচেতনতা বৃদ্ধি করা হল। পাশাপাশি তাদের অভিভাবকদের সচেতন করা হল এই হাসপাতালে ।  এইঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০ জন ক্যান্সার আক্রান্ত শিশু যোদ্ধা এবং তাদের অভিভাবকগণ, নারায়ণা হাসপাতাল, হাওড়ার ফ্যাসিলিটি ডিরেক্টর তপানি ঘোষ, হাসপাতালের অনকোলজি দল এবং ক্যানকিডসের প্রতিনিধিরা। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...