স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পাঁশকুড়া তে ত্রাণ বিতরণ
পশ্চিমবঙ্গ ভারী বর্ষণ এবং দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে জল ছাড়ার ফলে সৃষ্ট বন্যায় পাঁশকুড়া তে মারাত্মক বন্যা হয়েছে। প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোসাইটি ফর ব্রাইট ফিউচার এর পক্ষ থেকে ভলেন্টিয়ার ওয়াসিম আকরাম সর্দার তার একটা টিম সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন, সার্ভে এবং ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার ও ত্রাণ বিতরণ করতে যান।
Sbf এর ভলেন্টিয়ার রা জানান ওখানে এখনো খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সহায়তা সহ জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানো প্রয়োজন।উক্ত সংস্থার পক্ষ থেকে পরবর্তীতে আবার ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প করার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।





