শুক্রবার ১৩ ই সেপ্টেম্বর, '২৪ এ হাওড়া সিরাজবাটি চক্রের সোনামুই উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পে দুপুরের খাবারের সময় সাড়ম্বড়ে ছোট ছোট শিশু দের পাতে পরিবেশিত হল রান্নাপুজোর হরেক রকম খাবার।গ্রাম বাংলায় এই ভাদ্র মাস ও আশ্বিনের প্রথম সপ্তাহ জুড়ে রান্নাপুজো একটি ব্যাপক জনপ্রিয় পরব।প্রথা মেনে এদিন খাবারের মেনুতে ছিল গরম ভাত ডাল মিক্সড সব্জির তরকারি,
মাছ, আলু,কুমড়ো,তরুলি বেগুন, পটল, ওল, নারকেল প্রভৃতি সব্জি ভাজা,নারকেল ও গুড়ের নারু, চালতার চাটনি।এত কিছুর আয়োজন করার জন্য বিদ্যালয়ের দুই মিড ডে মিল কর্মী থেকে শুরু করে, বিদ্যালয়ের ছাত্র দের অভিভাবক, প্রধান শিক্ষক সুমন্ত সাউ সহ অন্যান্য শিক্ষক মহাশয় গনের সক্রিয় যোগদান ছিল চোখে পড়ার মত।এনারা প্রায় সকলেই ঐ দিন সকাল সাতটা থেকে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ও রান্না চলে প্রায় দুপুর ১টা পর্যন্ত।এই উদ্যোগ এর খবর সোসাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরী করে।আমতা১ ব্লকের মিড ডে মিল বিভাগের বিশিস্ট আধিকারিক অর্নব বাবু এই উদ্যোগের ভুয়সী প্রসংশা করেন।গত বছর এই অনুষ্ঠান টি প্রথম বিদ্যালয়ে আয়োজন করা হয়।এবছর এই নিয়ে দ্বিতীয় বছর।প্রাক শারদিয়া উৎসবের আনন্দও বিদ্যালয় আয়োজিত এই রান্নাপুজোর আনন্দের সাথে কোথাও যেন সবার অজান্তেই মিশে যেতে দেখা যায়।













