নিজস্ব প্রতিবেদক, উদয়নারায়নপুর
আজ শনিবার বন্যা কবলিত উদয়নারায়নপুরের আকনা গ্রামের রাকেশ সামন্ত ও চকঠাকুরানীচক গ্রামের সৌমেন মালিক বন্যার জলের তোড়ে দামোদর নদীতে এক ভদ্রমহিলাকে ভেসে যেতে দেখতে পায়। নিজেদের প্রাণ বিপন্ন করে জীবনের ঝুঁকি নিয়ে মহিলার প্রাণ বাঁচাতে ঝাঁপ দেয় সর্বগ্রাসী দামোদর নদীতে। নিজস্ব মনপ্রাণ বাজি রেখে দীর্ঘ চার কিলোমিটার সাঁতার কেটে জয়নগর নয়াচকের কাছে মহিলাকে উদ্ধার করেন।
ভদ্রমহিলা এখন উদয়নারায়নপুর সাধারণ (স্টেট জেনারেল) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে বন্যা কবলিত আমতা ও উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন বন্যার্তদের সাহায্যের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা চলছে।








