বন্যাকবলিত এলাকায়:টিম আমরা সবাই
24.9.24 তারিখে হাওড়া জেলার জয়পুর থানার চক শালিকা গ্রামে বন্যাকবলিত এলাকায় কিছু উপহার সামগ্রী(ছোট্ট ফ্যামিলি প্যাকেজ)তুলে দিলাম "ফুরফুরা শরীফ টিম আমরা সবাই"।টিম আমরা সবাই এর তালহা আব্বাসি জানাই মানব সেবা বড় ধর্ম। হঠাৎ ডিভিসির জল ছাড়ায় খানাকুল, বন্দর উদয় নারায়নপুর ভবানিপুর কুরচি জয়পুর সমস্ত এলাকা প্লাবিত। টিমের তথা ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না বলেন মানুষ জন খুব কষ্টের মধ্যে আছে হাহাকার অবস্থা খাবারের জন্য। খুব করুন অবস্থা
। সরকার ছাড়াও আরও স্বেচ্ছাসেবী সংগঠন রা আগিয়ে আসুক।টিমের রামপ্রসাদ-সফিকুল সহ সমস্ত ছেলেরা খুব সুন্দর আন্তরিকভাবে মেহনত দিয়েছে।কাছ থেকে পরোখ করলে জানা যায়, বন্যাকবলিত এলাকার মানুষ জন কতো অসহায়ত্ববোধ করে। দোয়া চাই সকলকে আল্লাহপাক হেফাজত করুক।









