কঠিন বর্জ্য ও নিরাপদ নিষ্কাশন প্রকল্পের মাধ্যমে "ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট"এর কাজ পরিদর্শন করলেন ইউনিসেফের প্রতিনিধি দল।রাজ্যের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দপ্তর ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ হতে উলুবেড়িয়া ১ও২নং ব্লক,
শ্যামপুর ১ও২নং ব্লক, আমতা ১ও২নং ব্লক,উদয়নারায়নপুর ,ও বাগান ১ও২নং ব্লকের একাধিক জায়গায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
প্রাত্যহিক জীবনে ফেলে দেওয়া জিনিস পত্র কে পূনরায় পরিবেশ উপযোগী করে তোলা ও জৈবসার তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য মিশন নির্মল বাংলা নামে স্বচ্ছতার কাজ চলছে।
আমতা ২নং ব্লকের ঝামটিয়ায় কাজের অগ্ৰগতি পরিদর্শনে এসেছিলেন ইউনিসেফের প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দল কাজের অগ্ৰগতি ও আনুষঙ্গিক উপকরণ ও ব্যবহার সহ নানান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কাজের অগ্ৰগতিতে খুব খুশি।
পরিবেশ উপযুক্ত এই মিশন নির্মল বাংলার কাজ সর্বত্রই চালু হবার পর গ্ৰামীন যেমন জৈবসার তৈরি হবে তেমনি ভাবে সেগুলো চাষের কাজের জন্য বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখা যাবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ইউনিসেফের ভারতীয় প্রধান পাওলাশ ওয়ার্কনে, আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রকল্প বিশেষজ্ঞ সুজয় মজুমদার, ইউনিসেফের প্রতিনিধি মনীশ আহুজা,
ইউনিসেফের রাজ্যের ও জেলার প্রতিনিধি প্রভাস ভারতী,আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া মহকুমা শাষক মানুষ কুমার মন্ডল,এন জি ওর পক্ষে দীপ প্রামাণিক সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা।








