লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিজেপি আর.এস.এস আশ্রিত নেতৃত্ব প্রাণঘাতী হুমকির পরেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার।
ভাবুন সকল দেশবাসীগন ভাবুন, এ কত ভয়ংকর বিজেপি অপশাসনে আছি আমরা দেশবাসী গন।
সকল দেশবাসী হোন সতর্ক সাবধান সচেতন। আরএসএস, বিজেপি, বিচ্ছিন্নতাবাদ, উগ্র সন্ত্রাসবাদের অশুভ ঐক্যের বিরুদ্ধে তীব্র, প্রবল প্রতিবাদ, প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে এবং রাহুলজীর প্রতি হিংসাত্মক আচরণের প্রতিকারার্থে আজ উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র যুব কংগ্রেস সভাপতি প্রলয় মণ্ডলের নেতৃত্বে উলুবেড়িয়া পুলিশ স্টেশনে FIR করা হয় এবং সেইসঙ্গে আরও স্বাক্ষর করেন প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ মেউর, ডঃ রিভু সান্যাল, প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সাধারণ সম্পাদক ; উজ্জ্বল চৌধুরী, সাধারণ সম্পাদক হাওড়া জেলা কংগ্রেস; গোলাম রসুল মোড়ল, চেয়ারম্যান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র কিষাণ কংগ্রেস ; বহিরা অঞ্চল কংগ্রেস সভাপতি সুকুমার দাস, প্রবীণ কংগ্রেস নেতা অজয় মুখার্জী প্রমুখ।






