বাউড়িয়া হাসপাতালে নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়া:
শুধুমাত্র ঘোষণাই সার নয়,
রাজ্যের স্বাস্থ্য সুরক্ষায় যথেষ্টই তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাউড়িয়া সাব ডিভিশনাল হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার জন্য সিসিটিভি,পানীয় জল, রেস্ট রুম,ওয়াশ রুম-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি নিরাপত্তার দিকটি আরও বেশি সুনিশ্চিত করার জন্য সোমবার ওই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত নিরাপত্তা কর্মীদের
নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।হাওড়া গ্রামীণ জেলার পুলিশ আধিকারিক ত্রিগুণা রায় জানান,"হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়ার নির্দেশ মোতাবেক আমরা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল ও হাসপাতালের পর বাউড়িয়ার এসডি হাসপাতালের নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত করার জন্য হাসপাতালের দায়িত্বে থাকা সমস্ত নিরাপত্তা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল।এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জ্যোতির্ময় বাগচী,অনিল সাউ,হাসপাতালের চিকিৎসক ডাঃ সোমাশ্রী বিশ্বাস,সিস্টার ইন চার্জ প্রতিমা মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।




