মুক্তি পেতে চলেছে বাংলা সিনেমা "এ কে ৪৭"
ছায়াছবিটির নাম "এ কে ফর্টি সেভেন" (AK47)। ছায়াছবিটি প্রযোজনা করেছেন "স্ক্রিন ও প্রিন্ট" (Screen O Print)।
কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনায় রয়েছেন "বিপ্লব কয়াল"।
শ্যামাপদ চ্যাটার্জি, ভরত প্যাটেল ও সুভাষ চ্যাটার্জি ছায়াছবিটির প্রযোজক।
এ কে ফর্টি সেভেন ছায়াছবিতে নবাগত আকাশ এবং সুস্মিতা সহ অভিনয় করেছেন খরাজ মুখার্জী, রজতাভ দত্ত, পিঙ্কি ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য্য, ধীমান ভট্টাচার্য্য, পীযুষ পালান, শক্তি দে, ইন্দ্রাক্ষী দে, পার্থ ঘটক এবং অরিত্র ঘোষ।
ছায়াছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন "দীপঙ্কর ঘোষ" এবং ছায়াছবির গান গুলি গেয়েছেন নাকাশ আজিজ, অর্নব দত্ত, রিতু পাঠক ও অর্কদীপ মিশ্র।
এই এ কে ফর্টি সেভেন ছায়াছবিটি একটি বাংলা মুল বানিজ্যিক (Comercial) ধারার ছায়াছবি।
আগামী ২০শে সেপ্টেম্বর (20th September 2024) ছায়াছবিটি আপনার নিকটবর্তী সকল প্রেক্ষাগৃহে (Theater) মুক্তি লাভ করতে চলেছে।






